‘রমজানের প্রথম দিনেই বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে এমন খাদ্য উপহার পাওয়া আমাদের জন্য খুবই আনন্দের। আমরা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান স্যারের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ তার এবং তার পরিবারের সবাইকে ভালো রাখুন।’ পবিত্র রমজানের প্রথম দিনেই মাদরাসার দরিদ্র শিক্ষার্থীদের জন্য খাদ্য উপহার পেয়ে অনেকটা আবেগাপ্লুত হয়ে কথাগুলো বলছিলেন ময়মনসিংহের গলগন্ডা এলাকার মাদরাসাতুর রাহমান আল ইসলামিয়ার মুহতামিম মুফতি আল আমীন হুদা। আজ রোববার (২ মার্চ) সকাল ১১টার দিকে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে ওই মাদরাসায় খাদ্য সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়। মুফতি আল আমীন হুদা বলেন, মাদরাসাটি প্রায় ২ বছর হলো শুরু হয়েছে। এখানে ৫০/৬০ জনের মতো শিক্ষার্থী আছে। এদের প্রায় সকলেই দরিদ্র।
রমজানে শিক্ষার্থীদের খাবারের বিষয়টি নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ছিল। বসুন্ধরার এ খাদ্য উপহার অনেকটা স্বস্তি এনে দিয়েছে। তারা সকলেই খাদ্য উপহার পেয়ে খুব খুশি। অনুষ্ঠানে সার্বিকভাবে সহায়তায় ছিল বসুন্ধরা শুভসংঘের ময়মনসিংহের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা নিয়ামুল কবীর সজল, কাউসার আহমেদ, আনন্দ মোহন কলেজ শাখার সভাপতি সৈয়দ নাফিউল হাসান মুবিন, সহসভাপতি জিহাদ হাসান, সাধারণ সম্পাদক পূজা চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক টিটু, সদস্য সৌরভ আচার্য।
SOURCE : News 24নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী