নওগাঁর সাপাহারে অস্বচ্ছল ও সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে তিন মাসের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ।
রবিবার (২৯ মার্চ) সকালে সাপাহার উপজেলা পরিষদ হল রুমে কালের কণ্ঠ বসুন্ধরা শুভসংঘ সাপাহার উপজেলা শাখার আয়োজিত অনুষ্ঠানে তাদের সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এসময় প্রশিক্ষিত ১৫ জন নারীর হাতে সেলাই মেশিন বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাপাহার আল-হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সাবেক যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামসুন্নাহার সুমি এবং কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান প্রমুখ বক্তব্য প্রদান করেন।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কালের কণ্ঠের নওগাঁ জেলা প্রতিনিধি ফরিদুল করিম, সাপাহার-পোরশা প্রতিনিধি ও সাপাহার প্রেসক্লাব সভাপতি তছলিম উদ্দীন, সাধারণ সম্পাদক বাবুল আকতার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ গ্রামীণ নারীদের অর্থনৈতিক মুক্তি ও ক্ষমতায়নে বড় ভূমিকা রাখবে। প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পাওয়ায় এই নারীরা এখন ঘরে বসেই আয় করতে পারবেন, যা তাদের পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনবে। বসুন্ধরা গ্রুপের এমন মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
সেলাই মেশিন পেয়ে আনন্দিত এক নারী প্রশিক্ষণার্থী বলেন, ‘‘আমাদের মতো অসহায় নারীদের জন্য এই সেলাই মেশিন আশীর্বাদ স্বরূপ। প্রশিক্ষণ নিয়ে কাজ শিখেছি, এখন মেশিন পাওয়ায় নিজের আয়ে সংসার চালাতে পারব’’।
SOURCE : বাংলাদেশ প্রতিদিননওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী
432 underprivileged women receive interest-free loans from Bashundhara Foundation
শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা গ্রুপের ৬ সহস্রাধিক কোরআন শরিফ বিতরণ