স্বাবলম্বী করার লক্ষ্যে নওগাঁর সাপাহারে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত ১৫ নারীকে সেলাই মেশিন দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। এর আগে তাদের দক্ষ করে গড়ে তুলতে তিন মাস বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে তারা এখন নিজেদের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। রোববার (২৯ মার্চ) বেলা ১১টায় সাপাহার উপজেলা পরিষদ হল রুমে বসুন্ধরা শুভসংঘ সাপাহার উপজেলা শাখার আয়োজনে তাদের সেলাই মেশিন দেওয়া হয়।
বসুন্ধরা শুভসংঘ সাপাহার শাখার সভাপতি মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষিত নারীদের স্বাবলম্বী হওয়ার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন সাপাহার আল-হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সাবেক যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামসুন্নাহার সুমি এবং বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামানসহ অনেকে বক্তব্য দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালের কণ্ঠের নওগাঁ জেলা প্রতিনিধি ফরিদুল করিম, সাপাহার-পোরশা প্রতিনিধি ও সাপাহার প্রেসক্লাব সভাপতি তছলিম উদ্দীন, সাধারণ সম্পাদক বাবুল আকতারসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগ গ্রামীণ নারীদের অর্থনৈতিক মুক্তি ও ক্ষমতায়নে বড় ভূমিকা রাখবে।
প্রশিক্ষণ শেষে তারা (যাদের সেলাই মেশিন দেওয়া হয়েছে) এখন ঘরে বসেই আয় করতে পারবেন, যা তাদের পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনবে। বসুন্ধরা গ্রুপের এমন মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
সেলাই মেশিন পেয়ে আনন্দিত এক নারী প্রশিক্ষণার্থী বলেন, আমাদের মতো দুস্থ নারীদের জন্য এ সেলাই মেশিন আশীর্বাদ স্বরূপ। প্রশিক্ষণ নিয়ে কাজ শিখেছি, এখন মেশিন পাওয়ায় নিজের আয়ে সংসার চালাতে পারব ইনশাআল্লাহ।
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী
432 underprivileged women receive interest-free loans from Bashundhara Foundation
শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা গ্রুপের ৬ সহস্রাধিক কোরআন শরিফ বিতরণ