“রমজানের প্রথম দিনেই বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে আমাদের জন্য এমন খাদ্য উপহার পাওয়া খুবই আনন্দের। আমরা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান স্যারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আল্লাহ উনাকে ও তার পরিবারকে ভালো রাখুন।” পবিত্র রমজানের প্রথম দিনেই মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থীদের জন্য খাদ্য উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে এ কথাগুলো বললেন, ময়মনসিংহের গলগন্ডা এলাকার মাদরাসাতুর রাহমান আল ইসলামিয়া’র মুহতামিম মুফতি আল আমীন হুদা।
রবিবার সকাল ১১টার দিকে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে খাদ্য সামগ্রী উপহার হিসেবে মাদ্রাসাটিতে প্রদান করা হয়। মুফতি আল আমীন হুদা বলেন, প্রায় দুই বছর হয়েছে তারা মাদ্রাসাটি শুরু করেছেন। বর্তমানে এখানে ৫০-৬০ জন শিক্ষার্থী রয়েছে, যাদের প্রায় সকলেই দরিদ্র। রমজানে শিক্ষার্থীদের খাবারের ব্যবস্থা নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ছিলেন তারা।
তিনি বলেন, বসুন্ধরার এই খাদ্য উপহার তাদের অনেকটা স্বস্তি এনে দিয়েছে। শিক্ষার্থীরা খাদ্য উপহার পেয়ে অত্যন্ত খুশি। খাদ্য উপহার প্রদান অনুষ্ঠানে সার্বিকভাবে সহায়তা করেছে বসুন্ধরা শুভসংঘের ময়মনসিংহ শাখার সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা নিয়ামুল কবীর সজল, কাউসার আহমেদ, আনন্দ মোহন কলেজ শাখার সভাপতি সৈয়দ নাফিউল হাসান মুবিন, সহ-সভাপতি জিহাদ হাসান, সাধারণ সম্পাদক পূজা চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক টিটু এবং সদস্য সৌরভ আচার্য।
SOURCE : বাংলাদেশ প্রতিদিনবসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী
432 underprivileged women receive interest-free loans from Bashundhara Foundation
শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা গ্রুপের ৬ সহস্রাধিক কোরআন শরিফ বিতরণ
Bashundhara Group Distributes Over 6,000 Copies of the Holy Quran Among Students
খুলনায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ৬০ অসচ্ছল নারী
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines to 60 Underprivileged Women in Khulna
অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ২০ অসচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines to 20 Underprivileged Women in Abhaynagar
পাবনায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কম্বল বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Blankets in Pabna