এক অসহায় ভাগ্যহীন বৃদ্ধ রহিম মিয়া। বসবাস কর্ণফুলী উপজেলার বড়উঠানে। বয়সটা পঁচাত্তর ছাড়িয়েছে। বার্ধক্যের কারণে হারিয়েছেন কর্মক্ষমতা। দুই বেলা খাবারের সন্ধানে এখনও চেষ্টা করেন দিনমজুরের কাজ করতে৷ কিন্তু বয়সের কারণে জোটে না কাজ। রহিম মিয়ার মতো এরকম আরও ৩০ জন ভাগ্যহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘের কর্ণফুলী উপজেলা শাখার বন্ধুরা। আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকালে কর্ণফুলী উপজেলা সদরসহ আশেপাশের এলাকায় দরিদ্র মানুষের মধ্যে চাল, ডাল, তেলসহ খাদ্যসামগ্রী বিতরণ করে বসুন্ধরা শুভসংঘ। শুভসংঘের বন্ধুরা অসহায় এসব মানুষের বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেয়। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি জালাল উদ্দীন রোকন, সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক আরাফাত উদ্দিন রিয়ান, হায়াত তাজবির, গিয়াস উদ্দিন, জসিম উদ্দিন, হাসিনা আক্তার, শাহিন, তাসমিন, ইমনসহ অনেকে।

খাদ্য সহায়তা পেয়ে বৃদ্ধা জরিতন নেছা চোখের পানি ধরে রাখতে পারেননি। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবনধারণ করেন। বয়সের ভারে ভিক্ষা করাটাও তার জন্য দুঃসাধ্য। জীর্ণশীর্ণ একটি খুপরি ঘরে তিনি রাত কাটান। হঠাৎ শুভসংঘের বন্ধুদের কাছ থেকে খাদ্য সহায়তা পেয়ে অবাক হয়ে যান। তিনি শুভসংঘের বন্ধুদের জন্য মন খুলে দোয়া করেন। শুভসংঘ কর্ণফুলী উপজেলা শাখার সভাপতি শারমিন লাকী বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকেই আমাদের চেষ্টা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। পরম করুণাময়ের ইচ্ছায় আমরা কিছুটা হলেও এই দরিদ্র অসহায় মানুষের পাশে থাকতে পেরেছি। কিন্তু আরও সহযোগিতা দরকার। তাই সবার কাছে অনুরোধ শুভসংঘের মতো সবাই এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর।’
SOURCE : News 24নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী