নীলফামারীর সৈয়দপুরে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুরে অবস্থিত শিশু স্বর্গ বিদ্যা নিকেতনের ২০ জন শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। বসুন্ধরা শুভ সংঘ নীলফামারীর সৈয়দপুর উপজেলা শাখা ওই অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ সামগ্রী তুলে দেন সৈয়দপুর উপজেলা সমাজ সেবা অফিসার নুর মোহাম্মদ। বসুন্ধরা শুভ সংঘ সৈয়দপর উপজেলা শাখার সভাপতি মো. নাছিম রেজা শাহ্ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বসুন্ধরা শুভ সংঘ সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম, কালের কন্ঠ পত্রিকার নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু। শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা সমাজ সেবা অফিসার নুর মোহাম্মদ বলেন, 'বসুন্ধরা শুভ সংঘ সব সময় দেশের হতদরিদ্র্য, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ায় এবং নানা ধরনের সহায়তা প্রদান করে থাকেন। মানবিক কাজে তাদের কর্মসূচি প্রশংসনীয়। শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ তাদের একটি উল্লেখযোগ্য কর্মকাণ্ড। তিনি এধরণের কর্মসূচি সমাজের অসহায় দুঃস্থ পরিবারের সন্তানদের লেখাপড়ায় আরো উৎসাহিত করবে বলে জানান। তিনি আরও বড় পরিসরে মানবতার কাজে বসুন্ধরা শুভ সংঘকে এগিয়ে আসার আহবান জানান।' এ সময় বসুন্ধরা শুভ সংঘ সৈয়দপুর উপজেলা শাখার ক্রীড়া সম্পাদক মো. সোহেল রানা, সদস্য আমির হোসেন, মাসুদ পারভেজ, মো. রুবেল, নাজমুল, রাকিব প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিশু স্বর্গ বিদ্যা নিকেতনের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ২০ জন শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণকৃত শিক্ষা উপকরণ সামগ্রী মধ্যে রয়েছে খাতা, কলম, স্কেল, পেন্সিল, রাবার, পেন্সিল কাটার প্রভৃতি।
SOURCE : News 24নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী