দিনাজপুর সদর উপজেলার গোলাপবাগ মদিনাতুল উলুম ক্বওমী মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। দিনাজপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে ৩০ জন শিক্ষার্থীকে এ শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়।
বসুন্ধরা শুভসংঘের এ সহায়তার প্রশংসা করেন মাদ্রাসার মুহতামিম সহ উপস্থিত সকলে। তারা বলেন, এই শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ ও উদ্দীপনা জাগানোর পাশাপাশি প্রয়োজন মেটাবে। পর্যাপ্ত শিক্ষা উপকরণের অভাবে অনেক শিক্ষার্থী পাঠ অনুশীলনে পিছিয়ে পড়ে। বসুন্ধরা শুভসংঘের কার্যক্রম সত্যি অনন্য ও অসাধারণ। তাদের কাজ ও চিন্তাভাবনা সুদূরপ্রসারী। শুভসংঘের এমন শুভ উদ্যোগ অব্যাহত থাকুক।
দিনাজপুর সরকারি কলেজ শাখার সভাপতি মো. স্বপন আলী বলেন, হাজারও নেগেটিভ খবরের বিপরীতে শুভসংঘ নানাভাবে সামাজের পরিবর্তন আনার চেষ্টা করছে। শুভসংঘে কাজ করলে মনবতার দীক্ষা পাওয়া যায়। আমাদের ছোট-বড় কাজগুলোই আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে উদাহরণ হয়ে উঠবে। শিক্ষার্থীদের পাশে দাঁড়ান গর্বের ও আনন্দের বিষয়। এমন কাজে শুভসংঘ সবসময় থাকবে।
শিক্ষা উপকরণ বিতরণে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দিনাজপুর সরকারি কলেজ শাখার সভাপতি মো. স্বপন আলী, সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান, কার্যকরী সদস্য সুমন, তাহাসিন, সোহাগ প্রমুখ।
SOURCE : News 24নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী