বসুন্ধরা গ্রুপ এবং মানিকগঞ্জ জেলা কমিউনিটি পুলিশ যৌথভাবে বন্যার্তদের খাদ্য সহায়তা প্রদান করেছে। আজ বুধবার দৌলতপুর উপজেলার চরকাটারী ইউনিয়নের ৫০০ পরিবারকে এই সহায়তা দেওয়া হয়।
এবারের বন্যায় বসুন্ধরা গ্রুপের ত্রাণ সহায়তা কর্মসূচীর আওতায় এই খাদ্য সহায়তা। বসুন্ধরার পক্ষ থেকে ৩০০ প্যাকেট এবং কমিউনিটি পুলিশের পক্ষ থেকে দেওয়া হয় ২০০ প্যাকেট। এতে চাল, ডাল, তেলসহ প্রতিটি প্যাকেট দশ কেজি খাদ্য সামগ্রী ছিল।
যমুনার দুর্গম চর চরকাটারিতে মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামিম উপস্থিত হয়ে বন্যার্তদের হাতে খাদ্য সহায়তার প্যাকেট তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা।
পুলিশ সুপার রিফাত রহমান শামিম সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মানবিক দায়বদ্ধতা থেকে বসুন্ধরা গ্রুপ এবং কমিউনিট পুলিশ বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে এসেছে। বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, যেকোন দুর্যোগে এই প্রতিষ্ঠানটি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। যার সুফল ভোগ করেছে দুস্থ অসহায়রা। পাশাপাশি এ ধরণের সহায়তা সরকারের ওপরেও চাপ কমায়। তিনি সকল বিত্তবানদের বসুন্ধরার মত এগিয়ে আসার আহ্বান জানান।
এবারের বন্যায় এ পর্যন্ত মানিকগঞ্জে বসুন্ধরা গ্রুপ প্রায় ছয় হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয় পর্যন্ত এবং বন্যা পরবর্তী দুর্ভোগেও দুঃস্থ , অসাহায়দের জন্য মানবিক সহায়তা কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মাহাবুব মোর্শেদ হাসান রুনু। তিনি বলেন, বসুন্ধরা গ্রুপের লক্ষ্য দেশ ও মানুষের কল্যানে কাজ করা। গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের নির্দেশনা আছে কোনভাবেই এই লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবে না।
SOURCE : Bangla Insiderনারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী