দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে শুভসংঘের উদ্যোগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় শীতার্ত অসহায়-দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শুভসংঘের আয়োজনে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা শহরে অবস্থিত আদর্শ মহিলা ডিগ্রী কলেজে প্রাঙ্গণে ৪০০ জন অসহায়-দরিদ্র মানুষদের হাতে কম্বল তুলে দেয়া হয়। বসুন্ধরার নতুন কম্বল উপহার পেয়ে খুশি তারা। কুষ্টিয়া জেলায় ৬ দিন ব্যাপী এ কার্যক্রমে বসুন্ধরা গ্রুপের প্রদত্ত কম্বল ৭ হাজার অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হবে।
এর আগে গতকাল শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে কুষ্টিয়া জিলা স্কুল মাঠে ৭০০ অসহায়-দরিদ্র মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার। এছাড়াও একইদিন সকাল ১১টার দিকে কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া এলাকায় অবস্থিত জামিআ আরাবিয়া আশরাফুল উলূম মাদ্রাসার ৪০০ শিক্ষার্থীদের হাতে ৪০০টি কম্বল, দুপুর ২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া গ্রামে ৬০০ জন ও বিকাল ৪টার দিকে সদর উপজেলার বারখাদা মধ্যপাড়া গোরস্থান ময়দানে ২০০ জন, কুষ্টিয়া শহরের ৬ রাস্তার মোড় এলাকায় অবস্থিত শুভসংঘ স্কুলে ২০০ জন অসহায়-দরিদ্র মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন- বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সভাপতি, কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিক, কুমারখালী উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী, কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা পোস্টের কুষ্টিয়া প্রতিনিধি রাজু আহমেদ, কুমারখালীর সাংবাদিক হাবিব সোবহান, বসুন্ধরা শুভসংঘ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক কাকলী খাতুনসহ শুভসংঘের অন্যান্য সদস্যরা।
উপস্থিত বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপ অসহায় মানুষের দিকে সহায়তার হাত বাড়িয়েছে।
এই শীতে দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন, তা আগামীতেও অব্যাহত রাখুন। এই মহতী উদ্যোগের কারণে দরিদ্ররা উপকৃত হচ্ছে। বসুন্ধরা গ্রুপের মতো সমাজের বিত্তবানদেরও নিজ নিজ অবস্থান থেকে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উচিৎ।
কনকনে ঠান্ডায় কুষ্টিয়ার অসহায় হতদরিদ্র মানুষ কম্বল পেয়ে মহাখুশি হয়েছেন।
তারা বলেন, আমরা গরীব মানুষ। অর্থের অভাবে কম্বল কিনতে পারিনি। শীতে খুব কষ্টে আছি। কম্বল পেয়ে আমাদের অনেক উপকার হলো। বসুন্ধরা গ্রুপের কম্বল পেয়ে খুব খুশি লাগছে।
আমরা মহাখুশি।
শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনায় অসহায় দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র দেওয়া হচ্ছে। জেলায় ৭ হাজার মানুষকে শীতবস্ত্র দেওয়া হবে। দীর্ঘদিন ধরে বসুন্ধরা গ্রুপ প্রতিবছর শীতের সময় এই কার্যক্রম চালিয়ে আসছেন। আগামীতেও শীতবস্ত্র বিতরণ অব্যাহত রাখবে বলে জানিয়েছেন তিনি।
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী
432 underprivileged women receive interest-free loans from Bashundhara Foundation
শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা গ্রুপের ৬ সহস্রাধিক কোরআন শরিফ বিতরণ
Bashundhara Group Distributes Over 6,000 Copies of the Holy Quran Among Students
খুলনায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ৬০ অসচ্ছল নারী
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines to 60 Underprivileged Women in Khulna
অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ২০ অসচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines to 20 Underprivileged Women in Abhaynagar
পাবনায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কম্বল বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Blankets in Pabna