স্বাধীনতা দিবস উপলক্ষে এবিজি বসুন্ধরার পৃষ্ঠপোষকতায় তিনজন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে দি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব এপেক্স ক্লাব অব বাংলাদেশ। একই সঙ্গে এ বছর স্বাধীনতা পুরস্কার পাওয়ায় বীর মুক্তিযোদ্ধা ক্রিকেটার রকিবুল হাসানকেও সংবর্ধনা দেওয়া হয়।
রবিবার (২৬ মার্চ) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা ক্রেস্টের পাশাপাশি ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়। এটি প্রদান করেন জাতীয় দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন।
সংবর্ধনা পাওয়া তিন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা হলেন, মাগুরার লাইলি বেগম, রাজবাড়ীর নুরজাহান বেগম ও কুষ্টিয়ার দুলজান নেছা। এমন সম্মাননার জন্য বসুন্ধরা গ্রুপ ও এপেক্স বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ইমদাদুল হক মিলন বলেন, ‘এখানে প্রধান অতিথি হয়ে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর থাকার কথা ছিল। বিদেশ থেকে ফিরতে না পারায় তিনি উপস্তিত হতে পারেননি। বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে পেরে তিনি আনন্দিত।’
এ ধরণের মহতি উদ্যোগে যুক্ত করায় বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে এপেক্স বাংলাদেশকে ধন্যবাদ জানান ইমদাদুল হক মিলন।
তিনি বলেন, “বসুন্ধরা গ্ৰুপের স্লোগান ‘দেশ ও মানুষের কল্যাণে’। যেখানে মানুষের কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে, সেখানে বসুন্ধরা গ্রুপ জড়িত থাকে এবং থাকবে। আজকের অনুষ্ঠান সেটিরই একটি উৎকৃষ্ট উদাহরণ।”
এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি আবদুল মতিন সিকদার বলেন, ‘বীর মায়েদের সম্মানিত করতে পেরে আমরা সম্মানিত। এ আয়োজনে এবিজি বসুন্ধরার আর্থিক, শারীরিক ও মানসিক সহযোগিতার কথা এপেক্স বাংলাদেশ আজীবন মনে রাখবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপেক্স বাংলাদেশের জাতীয় যুব ও নাগরিকত্ব পরিচালক আনোয়ার হোসেন বাবু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক কমিটির সভাপতি এম সায়েম টিপু। এতে আরও উপস্থিত ছিলেন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন- বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান শাতিল, এপেক্স বাংলাদেশের ন্যাশনাল সেক্রেটারি মোহাম্মদ আদিল হায়দার প্রমুখ।
SOURCE : আজকের দর্পণনারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী