আলেয়া, বয়স ৬। পরনে পুরোনো জামা। গাজীপুর মহানগরের একটি বস্তিতে বসবাস। বাবা পেশায় একজন রিকশাচালক। গতকাল রোববার (২ মার্চ) ঢাকা-জয়দেবপুর রেলওয়ে স্টেশনে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সহমর্মিতার ইফতার অনুষ্ঠানে এসে সে বলে, ‘আমার দুইটা ইফতারি লাগবে, মা অসুস্থ। দুই দিন কাজে যেতে পারছেন না। অতিরিক্ত একটি ইফতারি নিলে তিনিও খেতে পারবেন।’
৯ বছর বয়সী নাজমুল। এখন ঢাকা জয়দেবপুর রেলওয়ে স্টেশনে পানি বিক্রি করে, থাকে আবুর বস্তিতে। বাবা দিন মজুর। সে জানায়, সারা বছর ঠিকমতো খেতে পায় না। রোজা এলে অনেকেই ইফতারি দেন, সে ভালো খাবার খেতে পারে। ইফতারি দেওয়ায় বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানায় নাজমুল।
গতকাল রোববার রমজানের প্রথম দিনে আলেয়া ও নাজমুলের মতো এমন অসংখ্য সুবিধাবঞ্চিত শিশু, দরিদ্র মানুষ, ভিক্ষুক ও স্টেশনে অবস্থান করা হকারদের নিয়ে সহমর্মিতার ইফতার আয়োজন করে গাজীপুর জেলা শাখার বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা। এ সময় উপস্থিত ছিলেন- জেলা শাখার সভাপতি মো. ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, জেরিন, শ্যামল, হারুন, প্রত্যয় ভট্টাচার্য, জয়, বিপ্লব, জয়, খাইরুল, কাউছার প্রমুখ।
SOURCE : News 24বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী
432 underprivileged women receive interest-free loans from Bashundhara Foundation
শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা গ্রুপের ৬ সহস্রাধিক কোরআন শরিফ বিতরণ
Bashundhara Group Distributes Over 6,000 Copies of the Holy Quran Among Students
খুলনায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ৬০ অসচ্ছল নারী
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines to 60 Underprivileged Women in Khulna
অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ২০ অসচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines to 20 Underprivileged Women in Abhaynagar
পাবনায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কম্বল বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Blankets in Pabna