বসুন্ধরা শুভসংঘ সৈয়দপুর উপজেলা শাখা নীলফামারীর উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (১৮ জুন) সকাল ১০টায় উপজেলার ১ নম্বর কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুর কলিমিয়া জামে মসজিদ ইদগাহ মাঠে এই চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বসুন্ধরা শুভসংঘ সৈয়দপুর উপজেলার শাখার সভাপতি ও সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক আলহাজ মো. নাছিম রেজা শাহ্ উপস্থিত থেকে গাছের চারা রোপণ কর্মসসূচির শুভ উদ্বোধন করেন। এ সময় বসুন্ধরা শুভসংঘ সৈয়দপুর উপজেলা শাখার সহসভাপতি মো. মতিউর রহমান মতি, সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম, সহ-সাধারণ সম্পাদক সোহাগ রানা দিপু, ক্রীড়া সম্পাদক সোহেল রানা, সদস্য মো. আব্দুৃল্লাহ আল-মামুন সোহাগ, এম মাসুম পারভেজ, মো. আমির হোসেন, শিশু স্বর্গবিদ্যা নিকেতনের সহকারী শিক্ষক মোছা. শামীমা আক্তার, মোছা. জেসমিন আক্তার মুক্তা, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘ সৈয়দপুর উপজেলা শাখার উপদেষ্টা তোফাজ্জল হোসেন লুতুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুর কলিমিয়া জামে মসজিদ ঈদগাহ মাঠে কৃষ্ণচূড়া, জলপাই, আমলকী, কাঞ্চন, কামিনী চেরি, বকুলসহ ফলদ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধনকারী অর্ধশতাধিক গাছের চারা রোপণ করা হয়েছে।
SOURCE : কালের কণ্ঠবসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী
432 underprivileged women receive interest-free loans from Bashundhara Foundation
শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা গ্রুপের ৬ সহস্রাধিক কোরআন শরিফ বিতরণ
Bashundhara Group Distributes Over 6,000 Copies of the Holy Quran Among Students
খুলনায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ৬০ অসচ্ছল নারী
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines to 60 Underprivileged Women in Khulna
অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ২০ অসচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines to 20 Underprivileged Women in Abhaynagar
পাবনায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কম্বল বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Blankets in Pabna