সারা দেশে জেঁকে বসেছে শীত। প্রতি বছরের ধারাবাহিকতায় শীত মৌসুমে সংবাদপত্র বিতরণকারীদের কম্বল উপহার দিয়েছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষ থেকে গতকাল ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ প্রাঙ্গণে এসব কম্বল বিতরণ করা হয়।
সংবাদপত্র বিতরণকারীদের হাতে কম্বল তুলে দেন কালের কণ্ঠের প্রধান সম্পাদক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী এবং নিউজ টোয়েন্টিফোরের নির্বাহী সম্পাদক রাহুল রাহা। বিভিন্ন সংবাদপত্র হকার সমিতির নেতারা তাদের সদস্যদের পক্ষে কম্বল গ্রহণ করেন। এ সময় ইমদাদুল হক মিলন বলেন, ‘বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের নির্দেশনায় এবং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে প্রতি বছর কম্বল বিতরণ করে থাকি। মফস্বলের শীতার্ত মানুষের পাশেও আমরা দাঁড়িয়েছি। সেই ধারাবাহিকতায় সংবাদপত্র বিতরণকারীদের কম্বল দেওয়া হয়েছে।’ নঈম নিজাম বলেন, ‘মানুষ মানুষের জন্য’ এই ব্রতকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে প্রতি বছরের ধারাবাহিকতায় এ কম্বল বিতরণ করা হচ্ছে। মানুষের দুয়ারে সংবাদপত্র পৌঁছে দেওয়া বিতরণকর্মীরা সংবাদপত্রের প্রাণ। তাদের সহযোগিতায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ মানুষের কাছে আস্থার জায়গা অর্জন করেছে।’ এনামুল হক চৌধুরী বলেন, ‘সংবাদপত্র বিতরণকারী, এজেন্ট ছাড়া সংবাদপত্র অচল। তাই তাদের পাশে দাঁড়াতে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে এ শীতে কম্বল তুলে দেওয়া হচ্ছে।’ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের মহাব্যবস্থাপক ও সার্কুলেশন বিভাগের প্রধান মো. বিল্লাল হোসেন মন্টু। এ শীতে সারা দেশের সংবাদপত্র বিতরণকারীদের মাঝে প্রায় ৫ হাজার কম্বল উপহার হিসেবে দিয়েছে বসুন্ধরা গ্রুপ। সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সেক্রেটারি মো. শাহাবুদ্দিন, ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান এবং পত্রপত্রিকা বিতরণকারী বহুমুখী সমবায় সমিতির সিটি সুপারভাইজার মো. আবদুর রহিম বুলু কম্বল গ্রহণ করেন। মো. শাহাবুদ্দিন বলেন, ‘প্রতি বছর বসুন্ধরা গ্রুপ আমাদের কর্মীদের ত্রাণ, দুই ঈদে বোনাস এবং কম্বল দিয়ে সহযোগিতা করে। আমরা তাদের সহযোগিতায় আপ্লুত।’ মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ‘আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বসুন্ধরা গ্রুপ। আমরা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।’ মো. আবদুর রহিম বুলু বলেন, ‘আমাদের সহকর্মীরা মনের আবেগ থেকে সংবাদপত্র বিতরণ করেন। এই শীতে কম্বল তুলে দেওয়ায় আমরা বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞ।’
SOURCE : বাংলাদেশ প্রতিদিনবসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ১৫২ নারী, স্বাবলম্বী হওয়ার পথে নতুন দিগন্ত
Bashundhara Foundation Disburses Interest-Free Loans to Empower 152 Women
নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন