রংপুরসহ সারা দেশে বয়ে যাচ্ছে তীব্র শীত। এই শীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে এবিজি বসুন্ধরা।
সোমবার দুপুরে এবিজি বসুন্ধরার পক্ষ থেকে রংপুরের তিস্তা নদীবেষ্টিত গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের দুই হাজার শীতার্ত মানুষকে কম্বল দেওয়া হয়। রাজবল্বভ উচ্চবিদ্যালয় মাঠে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।
রাজবল্বভ বালাটারি এলাকার হোসেন আলী, মেছের আলী, জয়দেব এলাকার জিন্না বেগম, নুরনাহার কম্বল পেয়ে তাদের অভিব্যক্তি ব্যক্ত করে বলেন, ‘তীব্র শীত ও কনকনে ঠান্ডায় যখন কাহিল, এই সময়ে এই কম্বল আমাদের খুব উপকার করল। এই শীতে কম্বল গায়ে দিয়ে একটু আরামে ঘুমাতে পারব। ’
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী বলেন, ‘বসুন্ধরা গ্রুপ দীর্ঘদিন থেকে ভালো কাজ করে আসছে। শীতে কম্বল দিয়ে অসহায় মানুষকে সহযোগিতা করছে। এই ভালো উদ্যোগের কারণে দরিদ্ররা উপকৃত হচ্ছেন। ভালো কাজের উদ্যোগ অব্যাহত রাখলে দেশের মানুষ আরও বেশি উপকৃত হবে। ’

এতে বিশেষ অতিথি হিসেবে রংপুর পিবিআই পুলিশ সুপার জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর হাসান রুমি, বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক সাজেদুল করিম, গজঘণ্টা ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত আলী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা এমন মহতী উদ্যোগের জন্য বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ‘কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় অসহায় হতদরিদ্র মানুষ শীত নিবারণে কম্বল পেয়ে খুশি হয়েছেন। শীতার্তদের পাশে দাঁড়িয়ে তারা মহৎ কাজটি করেছে। এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। ’
SOURCE : Banglanews24বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী
432 underprivileged women receive interest-free loans from Bashundhara Foundation
শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা গ্রুপের ৬ সহস্রাধিক কোরআন শরিফ বিতরণ
Bashundhara Group Distributes Over 6,000 Copies of the Holy Quran Among Students
খুলনায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ৬০ অসচ্ছল নারী
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines to 60 Underprivileged Women in Khulna
অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ২০ অসচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines to 20 Underprivileged Women in Abhaynagar
পাবনায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কম্বল বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Blankets in Pabna