ময়মনসিংহে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বুধবার আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ শাখার আয়োজনে কলেজ প্রাঙ্গণে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মুক্তমঞ্চে ৩০ জন সুবিধাবঞ্চিত মানুষকে সোয়েটার প্রদান করা হয়।
বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে সোয়েটার পেয়ে বিধবা রহিমা বেগম (৫৫) জানান, সংসারে রোজগারের মানুষ নেই। দুইবেলার খাবার জোগাতে হিমশিম খেতে হয়।
শীতের কাপড় না থাকায় তীব্র ঠাণ্ডায় অসুস্থ হয়ে পড়ছিলেন।
তিনি বলেন, সরকারি অনেক কম্বল মানুষ পাচ্ছে। কিন্তু আমি কিছুই পাই নাই। ঠাণ্ডায় খুব কষ্টে আছি।
আপনারা এই জাম্পার (সোয়েটার) দিয়ে খুব উপকার করলেন।
সোয়েটার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ শাখার উপদেষ্টা নিয়ামুল সজল, মো. ওয়াহিদুর রহমান সবুজ, কাউসার আহমেদ, সভাপতি সৈয়দ নাফিউল হাসান মুবিন, সাধারণ সম্পাদক পূজা চক্রবর্তী লাবণ্যসহ সাদমান, জিহান, মম, ফারিয়া, জুবায়ের, আশা, মীর আশিক, জাহিদ হাসান প্রমুখ।
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ১৫২ নারী, স্বাবলম্বী হওয়ার পথে নতুন দিগন্ত
Bashundhara Foundation Disburses Interest-Free Loans to Empower 152 Women
নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন