ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জামিয়া হোসাইনিয়া মদীনাতুল উলূম মাদরাসা ও এতিম খানায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের বসার জন্য মাদুর উপহার দেওয়া হয়েছে। আজ (২৬ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা এতিমখানার শিক্ষার্থীদের বসার জন্য ৬০০ বর্গফুটের মাদুর পৌঁছে দিয়েছে।
শীতের সকালে মেঝেতে বসে পড়াশোনা করতে শিক্ষার্থীদের অনেক কষ্ট হতো। শুভসংঘের এই উপহার পেয়ে মাদ্রাসা পড়ুয়া এতিম ও গরিব শিক্ষার্থীদের মাঝে আনন্দ অনুভূতি প্রকাশ পায়।
আল কোরআনের পাখি রায়হান (ছদ্মনাম) নামের একজন শিক্ষার্থী বলেন, "মাদুর পেতে এখন আমরা আরাম করে বসে পড়তে পারবো। ঠান্ডায় এখন সর্দি-কাশির মতো অসুখ কম হবে"।
অত্র মাদ্রাসার শিক্ষক মুফতি হাবিবুর রহমান জানান, "শীতের মৌসুমে শিক্ষার্থীদের বসার ভালো কোনো ব্যবস্থা ছিল না। প্রচন্ড ঠান্ডার মধ্যেও পাকা মেঝেতে বসতে হতো। শুভসংঘের সদস্যরা জানার পর তারা শিক্ষার্থীদের সাহায্য করার জন্য এগিয়ে এসেছে, সে জন্যে মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাই আনন্দিত। যাদের উদ্যোগে ছাত্রদের বসার ব্যবস্থা করা হয়েছে তাদের জন্য দোয়া করি মহান আল্লাহ যেন সবাইকে নেক হায়াত দান করেন এবং শুভকাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করেন"।
তারাকান্দা উপজেলা শুভসংঘ শাখার সভাপতি আবু সায়েম বলেন, ''জামিয়া হোসাইনিয়া মদীনাতুল উলূম মাদরাসা ও এতিম খানায় শীতের মৌসুমে ছাত্রদের পাশে থাকতে পেরে আমরাও উচ্ছ্বসিত। সামাজিক ও মানবিক কাজে বসুন্ধরা শুভসংঘ অনেক দূর এগিয়ে যাবে।''
এ সময় আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ তারাকান্দা উপজেলা শাখার সদস্য রাফি তালুকদার, নিহাল, দুর্জয়, ও পিয়াস।
SOURCE : News 24নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী