বসুন্ধরা শুভসংঘ প্রাইভেট ইউনিভার্সিটি সমন্বিত শাখার উদ্যোগে গতকাল শুক্রবার ভোলার মনপুরায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। চট্টগ্রামের চন্দনাইশে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার ক্যাম্পেইন করা হয়। এ ছাড়া পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার ক্যাম্পেইনের আয়োজন চট্টগ্রামের চন্দনাইশ শাখা। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
মনপুরায় হাড় কাঁপানো শীতে বসুন্ধরা শুভসংঘের নতুন কম্বল পেয়ে মহা খুশি দরিদ্র ও অসহায় এই লোকজন।
এ সময় তারা অনেক আনন্দ প্রকাশ করে। কম্বল পেয়ে মনোয়ারা বেগম বলেন, ‘আজ বসুন্ধরা শুভসংঘের

কম্বল পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি।’ কম্বল পাওয়ার পর রাবেয়া বেগম বলেন, ‘আমাদের মনপুরা দ্বীপের শীতার্ত মানুষের মাঝে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে কম্বল দেওয়ায় আমরা অনেক খুশি। আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান স্যারকে ধন্যবাদ।’ বসুন্ধরা শুভসংঘ প্রাইভেট ইউনিভার্সিটি সমন্বিত শাখার পক্ষ থেকে আহ্বায়ক কমিটির সদস্য মো. শাফায়াত হোসেন মনপুরার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে এই শীতবস্ত্র (কম্বল) তুলে দেন। বসুন্ধরা শুভসংঘ, প্রাইভেট ইউনিভার্সিটি সমন্বিত শাখার আহ্বায়ক কমিটির সদস্য মো. শাফায়াত হোসেন বলেন, বসুন্ধরা গ্রুপের কম্বল পাওয়ায় মনপুরার অসহায় ও দরিদ্র পরিবারগুলোর মাঝে অনেক আনন্দ দেখতে পেয়েছি। শীতার্ত মানুষের মুখে এভাবেই হাসি ফুটিয়ে যাচ্ছে বসুন্ধরা শুভসংঘ। মনপুরা এলাকাবাসী রিমন বলেন, ‘আমাদের এই বিচ্ছিন্ন দ্বীপের অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা দোয়া করি, বসুন্ধরা গ্রুপ তাদের এই মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখুক।’ এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের সদস্য মীর আবিদ হোসেন, মো. জাহিদ হাসান, মো. ফজলে রাব্বি প্রমুখ।
SOURCE : কালের কণ্ঠনারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী