দেশের শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা ফাউন্ডেশনের পল্লী ক্ষুদ্র ঋণ প্রকল্পের আওতায় ৭২তম সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দূর্গারামপুর গ্রামে বসুন্ধরা ফাউন্ডেশনের কার্যালয়ে সুবিধাভোগী ৩০৮ নারীর মধ্যে ৫০ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়।
ঋণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মাইমুন কবীর, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, বাঞ্ছারামপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হজরত আলী, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আমির হোসেন আনোয়ার, বাঞ্ছারামপুর বসুন্ধরা ফাউন্ডেশনের ব্যবস্থাপক মো. মোশারফ হোসেনসহ অনেকে।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, মঙ্গলবার উপজেলার ১৩টি ইউনিয়নের ৩০৮ জন নারীর মধ্যে ৫০ লাখ টাকা সুদ মুক্ত ঋণ বিতরণ করা হবে। এর মধ্যে প্রথম ধাপে ৩১ জনের মধ্যে ১৫ হাজার করে চার লাখ ৬৫ হাজার টাকা বিতরণ করা হবে। দ্বিতীয় ধাপে ২০১ জনের মধ্যে ১৫ হাজার করে ৩০ লাখ টাকা বিতরণ করা হবে। তৃতীয় ধাপে ৭৬ জনের মধ্যে ২০ হাজার করে ১৫ লাখ টাকা বিতরণ করা হবে। এ সুদ মুক্ত ঋণ প্রদান কার্যক্রম শুরু হয় ২০০৫ সালে। এরপর থেকে এ কার্যক্রম চলছে। সুদ মুক্ত ঋণ পাওয়ায় নিম্ন আয়ের জনগণ আর্থিকভাবে স্বাবলম্বী ও উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। বসুন্ধরা থেকে ঋণ নিলে কোনো সুদ দিতে হয় না। নেই কোনো সার্ভিস চার্জও।
সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ পাওয়া নারীরা বলেন, কোনো ব্যাংক বা সমিতি থেকে টাকা নিলে সুদসহ ফেরত দিতে হয়। তবে বসুন্ধরা গ্রুপ আমাদের সুদ মুক্ত ঋণ দিয়ে সহযোগিতা করেছে। ফলে এ টাকা আমাদের অনেক উপকারে আসবে। সংসারে স্বামীর আয়ের পাশাপাশি আমরাও এ টাকা দিয়ে কিছু করে বাড়তি আয় করতে পারব।
SOURCE : Banglanews24নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী