বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে গরিব ও দুস্থ ৩৪ জন রোগীর বিনামূল্যে চোখের অপারেশন করা হয়েছে। গতকাল বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা সোবহান রোডে অবস্থিত বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে দিনব্যাপী এ ফ্রি অপারেশন করা হয়। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ভিশন কেয়ার ফাউন্ডেশন ও মো. শহিদুর রহমান শাহিন যৌথভাবে এ অপারেশনের আয়োজন করে।
বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র কনসালটেন্ট ডা. রুবিনা আক্তারের তত্ত্বাবধানে সার্জারিতে অংশ নেন ডা. মজুমদার গোলাম রাব্বি ও ডা. তাসরুবা শাহনাজ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২০ জন পুরুষ ও ১৪ জন নারীসহ মোট ৩৪ জন রোগীর চোখ অপারেশন করা হয়েছে। এদের মধ্যে ৩৩ জনের চোখের ছানি ও একজনের চোখের নেত্রনালির অপারেশন করা হয়েছে।
বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজার (এইচ আর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) মোহাম্মদ আহসান হাবীব বলেন, গরিব, দুস্থ ও অন্ধ রোগীদের চক্ষু চিকিৎসার সাহায্যার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দুস্থদের সেবায় আগে থেকেই এ ধরনের প্রক্রিয়া চলে আসছে। সারা দেশে বিনামূল্যে এ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এ পর্যন্ত ক্যাম্পিংয়ের মাধ্যমে ২ হাজার ৪১৫ জনেরও অধিক রোগীর বিনামূল্যে অপারেশন করা হয়েছে।
চোখের ছানি অপারেশন করতে আসা রোগী মো. রমজান আলী শরিফ বলেন, বিনামূল্যে চোখের ছানি অপারেশন করতে পেরে খুবই ভালো লাগছে। এখানে খাওয়া-দাওয়া ও থাকায় কোনো ধরনের অসুবিধা হচ্ছে না। ডাক্তার ও নার্সদের ব্যবহারও খুবই ভালো। এমন ব্যবহার অনেক হাসপাতালে পাওয়া যায় না। জামাল ভূঁইয়া নামে আরেক রোগী বলেন, বিনামূল্যে এ চিকিৎসাসেবা দেওয়ায় আমাদের মতো গরিবদের খুবই উপকার হয়েছে।
SOURCE : বাংলাদেশ প্রতিদিনবসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী
432 underprivileged women receive interest-free loans from Bashundhara Foundation
শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা গ্রুপের ৬ সহস্রাধিক কোরআন শরিফ বিতরণ
Bashundhara Group Distributes Over 6,000 Copies of the Holy Quran Among Students
খুলনায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ৬০ অসচ্ছল নারী
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines to 60 Underprivileged Women in Khulna
অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ২০ অসচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines to 20 Underprivileged Women in Abhaynagar
পাবনায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কম্বল বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Blankets in Pabna