বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিশেষ আমন্ত্রণে ভারতের প্রাচীনতম দ্বীনি শিক্ষাকেন্দ্র আমরুহা মাদ্রাসার সদরুল মুদাররিস, শাইখুল ইসলাম হুসাইন আহমাদ মাদানী (রহ.) এর সুযোগ্য নাতি আওলাদে রাসূল (সা.) সায়্যিদ মুফতি আফফান মানসুরপুরী (হাফি.) শনিবার তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমাম, মুহতামিম ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে আরোও উপস্থিত ছিলেন, মুফতি রশিদ আহমাদ, মাওলানা ইহসান উল্লাহ সন্দিপী, মাওলানা সদরুদ্দিন মাকনুন, মুফতি মোহাম্মদ রুহুল আমিন, মুফতি সাখাওয়াত হোসাইন, মুফতি শরীফ হোসেন, মুফতি মেকদাদ হোসেন, হাজি মোহাম্মদ আমান উল্লাহ, আবরার আখিয়ার, মোহাম্মদ তালহা প্রমুখ।
আলোচনাকালে আল্লামা আফফান মানসুরপুরী বসুন্ধরা গ্ৰুপের দ্বীনি কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বসুন্ধরা গ্রুপ ও বাংলাদেশের মানুষের কল্যাণ কামনা করে এক বিশেষ মোনাজাত করেন।
এসময় বসুন্ধরা গ্ৰুপের ব্যবস্থাপনা পরিচালক ইসলামের খেদমতে তার সহযোগিতা কামনা করেন।
SOURCE : যায়যায়দিনবসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ১৫২ নারী, স্বাবলম্বী হওয়ার পথে নতুন দিগন্ত
Bashundhara Foundation Disburses Interest-Free Loans to Empower 152 Women
নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন