বুধবার (৮ মে) সকাল ১১টায় পটুয়াখালী সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে বিভিন্ন জাতের গাছ রোপণ করা হয়। বসুন্ধরা শুভসংঘ মহিলা কলেজ শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পটুয়াখালী মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ মো. মোদাচ্ছের বিল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মালেক, শিক্ষক পরিষদের সম্পাদক মো. ফারুক হোসেন, সহযোগী অধ্যাপক গাজী সবুজ আহম্মেদ, প্রভাষক মো. এনামুল হক, সহকারী অধ্যাপক ইদ্রিস বেপারী, সাইদুল আলম, কাজী দেলোয়ার হোসেন, প্রভাষক সানজিদা ইসলাম, নাজমুন্নাহার লাভলী, মো. জহিরুল ইসলাম ও বসুন্ধরা শুভসংঘের জেলা সমন্বয়কারী সাইমুন রহমান, বসুন্ধরা শুভসংঘ পটুয়াখালী সরকারি মহিলা কলেজ শাখার সভাপতি আফরোজা আক্তার, সাধারণ সম্পাদক ইসরাত জাহান, সদস্য মেহজাবিন ঐশী প্রমুখ।
পটুয়াখালী মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ মো. মোদাচ্ছের বিল্লাহ বলেন, গাছ লাগিয়ে দেশের পরিবেশ রক্ষায় সকলের এগিয়ে আসা উচিত। কারণ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বাংলাদশকে রক্ষা করতে হবে।
বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, দেশের পরিবেশ যাতে আরো সুন্দর, সবুজ ও উন্নত হয় সে জন্য বৃক্ষরোপণ করে যাচ্ছে বসুন্ধরা শুভসংঘ। এসব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
পটুয়াখালী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা বলেন, ‘কলেজের মধ্যে ফলের গাছ লাগানো হয়েছে। এতে পরিবেশ রক্ষা হবে। তা ছাড়া এসব গাছের ফলও আমরা খেতে পারব। এমন উদ্যোগের জন্য আমরা বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাই।’
নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী