হিমালয়ের পাদদেশে অবস্থান বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ের। ঋতু পরিবর্তনের পালায় দেশের সবথেকে বেশি শীত প্রবণ এলাকা উত্তরের জেলা পঞ্চগড়। শীতের শুরুতেই হীম শীতল বাতাসে কাঁপিয়ে দিচ্ছে মানুষের হাড়। মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এবার দুঃস্থ-অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ দেবীগঞ্জ উপজেলা শাখা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কম্বল বিতরণ করেন শুভসংঘের বন্ধুরা। ঠাণ্ডায় কম্বল পেয়ে খুশি এলাকার মানুষ। তারা বলছেন এবার শীতে কেউ খোঁজ না নিলেও বসুন্ধরা শুভসংঘের কম্বল পেয়ে খানিকটা হলেও আরাম পাবেন। শীতার্তদের মধ্যে বুলবুল নামের একজন বলেন, ‘তোমরা খুঁজি খুঁজি কম্বল দেছেন। খুব ভালো লাগিল। তোমার কম্বল পায়ে কিছুটা আরাম হবে বাড়ে। আল্লাহ তোমার ভালো করুক।’
কম্বল পেয়ে বৃদ্ধা আম্বিয়া বলেন, ‘বাবা মোর কোন ছোয়া পোয়া নাই, হামি গরিব একজন মানুষ কাথা কম্বল ঘরোত নাই তোমরা যে মোক কম্বল খান দিলেন এতে মোর অনেক উপকার হইল।’
বসুন্ধরা শুভসংঘের সভাপতি মো: নিয়াজ আহসান নিশাতের নেতৃত্বে অন্যান্যদের সাথে কম্বল বিতরণে অংশগ্রহণ করেন নাহিদ সিদ্দিক বাপ্পি, জয় রায়, ইমরান সহ শুভসংঘের স্বেচ্ছাসেবী বন্ধুরা।
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী
432 underprivileged women receive interest-free loans from Bashundhara Foundation
শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা গ্রুপের ৬ সহস্রাধিক কোরআন শরিফ বিতরণ
Bashundhara Group Distributes Over 6,000 Copies of the Holy Quran Among Students
খুলনায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ৬০ অসচ্ছল নারী
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines to 60 Underprivileged Women in Khulna
অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ২০ অসচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines to 20 Underprivileged Women in Abhaynagar
পাবনায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কম্বল বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Blankets in Pabna