বাংলাদেশ সেনাবাহিনীর জলসিঁড়ি আবাসন প্রকল্প বাস্তবায়নের উন্নয়নকাজে সার্বিক সহায়তা করবে বসুন্ধরা গ্রুপ। গতকাল সোমবার সেনাবাহিনীর সদর দপ্তরে এই নিয়ে এক চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপস্থিতিতে জলসিঁড়ি আবাসন প্রকল্পের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আবু সাঈদ সিদ্দিক ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান নিজ নিজ পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এই প্রকল্প সফল করে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার বিবেচনায় ইতিপূর্বে বসুন্ধরা গ্রুপ ২৬০০ বিঘা জমি প্রদান করে।
অনুষ্ঠানে বলা হয়, জলসিঁড়ি আবাসন প্রকল্পের সম্প্রসারণ ও উন্নয়নে বসুন্ধরা গ্রুপ সহায়তা করবে। প্রকল্প এলাকায় বসুন্ধরা গ্রুপ ও জলসিঁড়ি যৌথভাবে বড় একটি মসজিদ স্থাপন করবে এবং প্রকল্পের সৌন্দর্যবর্ধনেও কাজ করবে।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেন, আশা করছি উভয় পক্ষের সহযোগিতায় এই প্রকল্পের বাস্তবায়ন নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হবে।
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, উভয় প্রকল্প বাস্তবায়নের স্বার্থে সেনাবাহিনী এবং বসুন্ধরা গ্রুপ পরস্পরকে সহযোগিতা করবে। তিনি এই প্রকল্প বাস্তবায়নের শুরু থেকে বসুন্ধরা গ্রুপের সার্বিক সহায়তার জন্য বসুন্ধরা গ্রুপের প্রশংসা করেন এবং বিশেষভাবে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে ধন্যবাদ জানান।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল সামসুল হক, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাসভীর, বসুন্ধরা গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক লিয়াকত হোসেন, রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
SOURCE : প্রথম আলোবসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী
432 underprivileged women receive interest-free loans from Bashundhara Foundation
শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা গ্রুপের ৬ সহস্রাধিক কোরআন শরিফ বিতরণ
Bashundhara Group Distributes Over 6,000 Copies of the Holy Quran Among Students
খুলনায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ৬০ অসচ্ছল নারী
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines to 60 Underprivileged Women in Khulna
অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ২০ অসচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines to 20 Underprivileged Women in Abhaynagar
পাবনায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কম্বল বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Blankets in Pabna