কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে শিক্ষা উপকরণ দিয়েছেন বসুন্ধরা শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার সদস্যরা। সোমবার (২১ অক্টোবর) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ছোট বাউল মাস্টার পাড়ার ৩৫ জন শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন তারা।শিক্ষা উপকরণ মধ্যে ছিল খাতা, কলম, রুল, রাবার, রুল কাটা মেশিন। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে। বসুন্ধরা শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার সভাপতি মোস্তাকিম আল হাসনাত বলেন, ‘এই ছোট সোনামণিদের লেখা পড়ার আগ্রহ বাড়াতে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে এই উপকরণ দিলাম। সমাজে ভালো কাজগুলো বসুন্ধরা শুভসংঘ সব সময় করে থাকে। বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে আমাদের উপজেলায় করোনার সময় অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ, শীতের সময় শীতবস্ত্র বিতরণ, তালবীজ বপন, বৃক্ষরোপণ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা, কৃষকদের মাঝে শাক-সবজির বীজ বিতরণসহ সমাজে অনেক ভালো কাজগুলো করতে পেরে আমরা খুবই আনন্দিত।’
বসুন্ধরা শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়ার সরকার বলেন, ‘আমাদের এই ধরনের ভালো কাজগুলো অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন ইবতেদায়ি শিক্ষক প্রিভেল শাহ, বসুন্ধরা শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোসাদ্দেক হোসেন, প্রচার সম্পাদক নূর আলম, কার্যকরী সদস্য ডালিম রায়, সিরাজুল ইসলাম, শামীম ইসলাম প্রমুখ।
SOURCE : কালের কণ্ঠনারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী