ভারতের অঙ্গরাজ্য গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এবং বাংলাদেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সভাপতি সায়েম সোবহান আনভীরের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। ঢাকা-গোয়া সরাসরি বিমান পরিষেবা চালু, ব্যাবসায়িক সম্পর্ক জোরদার করাসহ নানা বিষয়ে আলোচনা করেন তাঁরা। গোয়ায় জুয়েলারি ব্যবসায়ীদের এক শীর্ষ সম্মেলন চলাকালে তাঁরা সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
জানা গেছে, গোয়ার বিলাসবহুল হোটেল তাজে সৌজন্য সাক্ষাতে মিলিত হন দুজন।
এ সময় দুই দেশের পর্যটনশিল্প এবং স্বাস্থ্যসেবা খাতকে আরো এগিয়ে নিতে গোয়া থেকে সরাসরি ঢাকায় ফ্লাইট চালু করার বিষয়টি উঠে আসে। গোয়ার মুখ্যমন্ত্রী বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বাস্তবায়নের আশ্বাস দেন। এ সময় ভারত-বাংলাদেশের পর্যটন খাত নিয়ে সম্ভাবনার বিষয়গুলো উঠে আসে তাঁদের আলোচনায়। একই সঙ্গে দুই দেশের পর্যটন খাতকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে উভয়েই একমত পোষণ করেন।
শুধু তা-ই নয়, স্বাস্থ্যসেবা খাতকেও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে বসুন্ধরার এমডির সঙ্গে বিস্তারিত আলোচনা করেন মুখ্যমন্ত্রী। সাক্ষাতে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তকে ঢাকা-গোয়া সরাসরি কোনো বিমান চলাচল ব্যবস্থা নেই বলে জানান সায়েম সোবহান আনভীর। তাঁর অনুরোধে সরাসরি ঢাকা-গোয়া বিমান সেবা চালুর প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, বাংলাদেশি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান গোয়া। প্রতিবছর বিপুলসংখ্যক বাংলাদেশি ভারতের এই পর্যটন রাজ্যটিতে বেড়াতে যান। তবে বর্তমানে ঢাকা থেকে গোয়া সরাসরি কোনো বিমান সেবা চালু নেই। এ কারণে বাংলাদেশি নাগরিকদের গোয়া যেতে হয় দিল্লি বা কলকাতা হয়ে। ফলে ব্যাপক ভোগান্তি পোহাতে হয়। সে জন্য এই রুটে বিমান চলাচল শুরু হলে ভোগান্তির দ্রুত অবসান হবে বলে আশাবাদী সবাই। অন্যদিকে সহজ যোগাযোগব্যবস্থা চালু হলে বাংলাদেশের পর্যটন নিয়ে আগ্রহী হবে ভারতীয়রাও।
SOURCE : কালের কণ্ঠবসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী
432 underprivileged women receive interest-free loans from Bashundhara Foundation
শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা গ্রুপের ৬ সহস্রাধিক কোরআন শরিফ বিতরণ
Bashundhara Group Distributes Over 6,000 Copies of the Holy Quran Among Students
খুলনায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ৬০ অসচ্ছল নারী
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines to 60 Underprivileged Women in Khulna
অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ২০ অসচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines to 20 Underprivileged Women in Abhaynagar