যশোরের কেশবপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানিবন্দি দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে কেশবপুর প্রেস ক্লাব মিলনায়তনে পানিবন্দি শতাধিক মানুষকে ত্রাণসামগ্রী হিসেবে চাল দেওয়া হয়।
শুভসংঘের কেশবপুর উপজেলা শাখার সভাপতি খন্দকার শফি ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন।
এ সময় উপস্থিত ছিলেন শুভসংঘের উপদেষ্টা ও পৌর কারিগরি কলেজের অধ্যক্ষ অসীম ঘোষ, কেশবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, সাংবাদিক শাহিনুর রহমান, শুভসংঘের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন, নির্বাহী সদস্য এহসানুল হোসেন তাইফুর, কামরুজ্জামান রাজু, কালের কণ্ঠের প্রতিনিধি নূরুল ইসলাম খান প্রমুখ।
শুভসংঘের নেতৃবৃন্দ ও অতিথিরা উপজেলার বিভিন্ন গ্রামের পানিবন্দি শতাধিক মানুষের মাঝে ত্রাণ হিসেবে চাল তুলে দেন। চাল পেয়ে গরীব ও অসহায় মানুষেরা বসুন্ধরা শুভসংঘের কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পানিবন্দি উপজেলার ভবানীপুর এলাকার সুফিয়া খাতুন জানান, অভাবের সংসারে চাল পাওয়ায় তার খুবই উপকার হলো। এ দিয়ে কয়েকদিন চলে যাবে।
শহরের মধ্যকুল সাহাপাড়ার সাধন সাহা বলেন, মাস খানেক ধরে বাড়িতে পানি। কাজকর্ম কমে গেছে। অভাবের কথা অনেককে বলেছি।
এ পরিস্থিতিতে বসুন্ধরা শুভসংঘের কেশবপুরের বন্ধুরা জানতে পেরে তাকে খুঁজে চাল দেওয়ায় তিনি খুশি হয়েছেন।
এ ব্যাপারে শুভসংঘের কেশবপুর উপজেলা শাখার সভাপতি খন্দকার শফি বলেন, বসুন্ধরা শুভসংঘের সহযোগিতায় ও কেশবপুর শাখার উদ্যোগে গরীব এবং অসহায় মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
তিনি বসুন্ধরা শুভসংঘের কর্তৃপক্ষের জন্য সবার কাছে দোয়ার আহ্বান জানান।
SOURCE : বাংলাদেশ প্রতিদিননারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী