সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও তাদের পরিবারেরসদস্যদের জন্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করেছে ঢাকা অফিসার্স ক্লাব।
শনিবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর রমনা এলাকার বেইলি রোডে অবস্থিত অফিসার্স ক্লাবে এই মেজবানের আয়োজন করা হয়। মেজবান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রীপরিষদ সচিব ও ক্লাব চেয়ারম্যান মো. মাহবুব হোসেন। আয়োজনে সভাপতিত্ব করেন যুব ওক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব ও ক্লাব সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর, ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদজামান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোহাম্মদ মাসুদ, সড়ক ও পরিবহনমন্ত্রণালয়ের সচিব আমিন উল্লাহ নূরী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, বাংলাদেশ পাবলিকসার্ভিস কমিশন পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসেনসহ আরও অনেকে।
ক্লাব কর্তৃপক্ষ জানান, প্রতি বছর ক্লাব সদস্যও তাদের পরিবারের জন্য এই ধরনেরমেজবানের আয়োজন করা হয়। তবেকরোনা মহামারির কারণে গত তিন বছরমেজবান আয়োজন করা সম্ভব হয়নি। ২০১৯ সালের পর আবার এইআয়োজন করা হয়েছে।
তারা আরও জানান, চট্টগ্রামেরঐতিহ্যবাহী মেজবান রান্না করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের সৌজন্যে আয়োজিত এবারের আয়োজনে ক্লাব সদস্য ও তাদের পরিবারেরসদস্য মিলে মোট সাতহাজার মানুষের জন্য বিশেষ এইখাবার তৈরি করা হয়েছে।
মেজবান অনুষ্ঠানে স্পন্সর করে পাশে থাকারজন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ক্লাবের পক্ষে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
SOURCE : দৈনিক জনবাণীনওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী
432 underprivileged women receive interest-free loans from Bashundhara Foundation
শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা গ্রুপের ৬ সহস্রাধিক কোরআন শরিফ বিতরণ