গ্রেটেস্ট ব্র্যান্ড পুরস্কার জিতেছে বাংলাদেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ আর পারসন অব দ্য ইয়ার হয়েছেন বসুন্ধরা গ্রুপ'র এমডি সায়েম সোবহান আনভীর। এছাড়া এশিয়া ওয়ান গ্লোবাল লিডার অব দ্য ইয়ার খেতাব পেয়েছেন বসুন্ধরা গ্রুপ’র ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। গ্রেটেস্ট ব্র্যান্ড এ্যান্ড লিডার্স ২০২১-২০২২ এশিয়া-আমেরিকা-আফ্রিকা অ্যাওয়ার্ড প্রোগ্রামে তাদের এসব বিরল সম্মানে ভুষিত করা হয়। ১৭তম এবারের আসরে এশিয়া ওয়ান মিডিয়া গ্রুপ'র আয়োজনে যুক্তরাজ্যের লন্ডলে ম্যারিয়ট হোটেলে জমকালো অনুষ্ঠানে এসব সম্মাননা দেয়া হয়। বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ বসুন্ধরাকে গ্রেটেস্ট ব্র্যান্ড হিসেবে বেছে নেয়া হয় দেশের অর্থনীতিতে বিশেষ অবদান, ব্যবসা-বাণিজ্যে উৎকর্ষ সাধন ও মানোন্নয়নের জন্য। বসুন্ধরা গ্রুপ'র এমডি সায়েম সোবহান আনভীরকে পারসন অব দ্য ইয়ার মনোনীত করা হয় ভোক্তা ও শিল্প পর্যায়ে বিশেষ অবদানের জন্য। আর তাকে মনোনীত করে ইউনাইটেড রিসার্চ সার্ভিসেস এ্যান্ড এশিয়ান ওয়ান ম্যাগাজিন। এদিকে, বসুন্ধরা গ্রুপ'র ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানকে শিল্প ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ও প্রতিনিধিত্বের জন্য মনোনীত করে এশিয়া ইউরোপ বিজনেস এ্যান্ড সোশ্যাল গ্রুপ। বসুন্ধরা গ্রুপ'র এমডি সায়েম সোবহান আনভীর এর পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার উপদেষ্টা মো. নাজমুল হক। অনুষ্ঠানে ডকুমেন্ট্রির মাধ্যমে তুলে ধরা হয় বসুন্ধরা গ্রুপ’র নানা কার্যক্রম। আগত অতিথিদের সাথে পরিচয় করিয়ে দেয়া হয় গ্রুপ'র বিশেষ দিক এবং বৈশিষ্টের সাথে। ডকুমেন্ট্রিতে স্থান পায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রগ্রুপ'র বিভিন্ন গণমাধ্যমের কর্মকান্ড, বসুন্ধরা গ্রুপ'র শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন পণ্য, গুণগত মান, মানবিক কার্যক্রম।
SOURCE : দৈনিক ইনকিলাবনারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী