বাজারের সেরা বসুন্ধরা এলপি গ্যাস লি. সিলিন্ডার রিফিল উল্লেখযোগ্য লক্ষ্যমাত্রা অর্জন করেছে। গত মাসের এই অর্জন এ যাবৎ কালের সবচেয়ে বেশি। এই অর্জন উপলক্ষে বসুন্ধরা এলপি গ্যাস লি.-এর সঙ্গে সংশ্লিষ্ট সকল বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে একটি উৎসাহমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যাতে উপস্থিত থেকে কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহ যোগান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান। এছাড়াও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সিএফডিও তোফায়েল হোসেন, বিএলপিজিএল অ্যান্ড এসআইসিএল’র হেড অব সেলস মীর টি.আই. ফারুক রিজভী, জিএম, এইচআর অ্যান্ড এডমিন আতিকুজ্জামান খান, হেড অব ডিভিশন, অপারেশন অ্যান্ড প্ল্যানিং জাহিদুল ইসলাম এবং জিএম, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস মাহাবুব আলম। অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান তার বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সাফল্যকে ধরে রাখাই হবে আমাদের প্রধান চ্যালেঞ্জ। তিনি আরও বলেন, সাফল্য শুধু আমাদের একার নয়, ভোক্তারও। তাদের এই আস্থাকে যথাযথ মূল্যায়ন করাই হবে আমাদের ব্রত। প্রত্যন্ত অঞ্চলে বসুন্ধরা এলপি গ্যাসের সহজ প্রাপ্তি নিশ্চিত করার উপর বিশেষ জোর দিয়ে ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান বলেন, আগামীতে এ বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেয়াই হবে আমাদের অন্যতম লক্ষ্য। এছাড়াও উপস্থিত ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তারাও তাদের মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। সব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি টানা হয়।
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ১৫২ নারী, স্বাবলম্বী হওয়ার পথে নতুন দিগন্ত
Bashundhara Foundation Disburses Interest-Free Loans to Empower 152 Women
নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন