কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপে দ্বিতীয় দফায় ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত আরও এক হাজার পরিবার পেল দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের নগদ অর্থ সহায়তা।
শনিবার (০৩ জুন) দুপুরে শাহপরীর দ্বীপ বাজারপাড়ার সরকারবাড়ি পুলিশ ফাঁড়ির মাঠে দ্বীপের এক হাজার পরিবারকে চার হাজার টাকা করে মোট ৪০ লাখ টাকা নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
ঘূর্ণিঝড় মোখার আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ। এখানে তিনটি ওয়ার্ডে বসবাস করেন ৩৫ হাজারের বেশি মানুষ। এর মধ্যে আট হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের বেশিরভাগ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
ঝড়-পরবর্তী সময়ে দুর্দশায় দিনাতিপাত করা দ্বীপবাসীর পাশে দাঁড়িয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
শাহপরীর দ্বীপ ৮ নম্বর ওয়ার্ড কোনারপাড়ার বাসিন্দা তৈয়বা খাতুন বলেন, ‘ঘূর্ণিঝড়ে বাড়িঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছি। ছেলে-মেয়েদের নিয়ে অনেক কষ্ট পাচ্ছি। এমন দুঃসময়ে আমার পরিবারের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। আমার দুঃখ-দুর্দশার কথা শুনে তারা আমাকে নগদ অর্থ সহায়তা দিলেন। এতে অনেক উপকার হয়েছে। আল্লাহ বসুন্ধরা গ্রুপকে গরিব-দুঃখীদের আরো বেশি সহায়তা করার তৌফিক দিন। ’
৯ নম্বর ওয়ার্ড বাজারপাড়ার বাসিন্দা মোহাম্মদ হোসেন বলেন, ‘এর আগেও বসুন্ধরাগ্রুপ আমাদের পাশে দাঁড়িয়েছে। তাদের দেওয়া সাহায্য-সহযোগিতা আমাদের অনেক উপকারে আসে। দুঃসময়ে এভাবে পাশে দাঁড়ানো বসুন্ধরা গ্রুপের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আল্লাহর কাছে তাদের বরকতের জন্য দোয়া করি। ’
এর আগে গেল ২৭ মে শাহপরীর দ্বীপের মোখায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে আট হাজার টাকা করে ২০ লাখ টাকা নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
বসুন্ধরা গ্রুপের নগদ অর্থ সহায়তা প্রদানের সময় ইয়াহিয়া গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াহিয়া, মো. আয়ুবুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ১৫২ নারী, স্বাবলম্বী হওয়ার পথে নতুন দিগন্ত
Bashundhara Foundation Disburses Interest-Free Loans to Empower 152 Women
নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন