বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ভোলার চরফ্যাশন উপজেলায় সেলাই প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে অফিসার্স ক্লাবে ১৫ জন অসচ্ছল নারীর মাঝে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।
চরফ্যাশন উপজেলা কালের কণ্ঠ প্রতিনিধি কামরুল সিকদারের সঞ্চালনায় চরফ্যাশন উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি এম আমির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল মিয়া, সাবেক কাউন্সিলর ও যুবনেতা জাহিদুল ইসলাম রাসেল, বসুন্ধরা শুভসংঘ কমিটির উপদেষ্টা ও চরফ্যাশন মহিলা কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন বাচ্চু, চরফ্যাশন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক কামাল গোলদার, বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা কমিটির সভাপতি মো. শাফায়াত হোসেন প্রমুখ।
বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামানের সার্বিক তত্ত্বাবধানে অন্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, চরফ্যাশন উপজেলা বসুন্ধরা শুভসংঘ কমিটির সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম নাঈম, সাংবাদিক আমিনুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ওই সময় উপস্থিত ছিলেন।
বক্তারা বসুন্ধরা শুভসংঘের এই মহতী উদ্যোটির ব্যাপক প্রশংসা করে বলেন, বসুন্ধরা শুভসংঘ স্থানীয় কমিটির মাধ্যমে একেবারের প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষকে স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছে। ইতিপূর্বে রমজানে ইফতারি, মাদক নির্মূলে স্কুল কলেজে সভা-সেমিনার, দুস্থ এবং প্রতিবন্ধীদেরকে কলেজে ভর্তি হতে নগদ অর্থ প্রদান, অসচ্ছল নারীদেরকে সেলাই প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন দেওয়ায় বিশাল বড় মনের পরিচয় দিচ্ছেন। প্রশিক্ষণার্থী নাহিদা বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ আমাদেরকে সেলাই প্রশিক্ষণ দিয়ে মেশিন দিয়েছে। অসচ্ছলতা থেকে সচ্ছলতায় ফিরবে আমাদের জীবন।
এ জন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ, অভিনন্দন ও প্রাণভরে দোয়া করছি।’
শারমিন বেগম বলেন, ‘এখন থেকে আমি সেলাই মেশিন দিয়ে ইনকাম করে স্বামীর সঙ্গে বাড়তি আয় করতে পারব। পরিবার-পরিজন নিয়ে ভালো থাকব। বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাই।
নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী