দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষ থেকে ১০ হাজার ৫শ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী দেওয়া হচ্ছে। রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী মানিকগঞ্জ ও এর আশপাশের এলাকাগুলোতে এসব উপহার সামগ্রী বিতরণ করা হবে।
শুক্রবার (২২ মে) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) থেকে আশপাশের সাতটি ওয়ার্ডের গরিব ও দুস্থদের জন্য উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এসব ওয়ার্ডের কাউন্সিলর ও প্রতিনিধিরা উপহার সামগ্রী গ্রহণ করেন।
পূর্বপরিকল্পিত তালিকা অনুযায়ী পরবর্তীকালে তারাই এগুলো বিতরণ করবেন বলে জানা যায়।
বসুন্ধরা চেয়ারম্যানের পক্ষে আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এমএম জসীম উদ্দিন কাউন্সিলরদের হাতে ঈদ উপহার সামগ্রীগুলো তুলে দেন।
এ সময় জসীম উদ্দিন বলেন, এগুলো আমাদের চেয়ারম্যান স্যারের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী। আইসিসিবির কর্মকর্তারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খাবারগুলো প্যাকেজিং করছে।
ইতোমধ্যে প্রায় ৬০ হাজার প্যাকেট করোনার শুরুর সময় থেকে গরিব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
‘এবার ঈদ সামনে রেখে ১০ হাজার ৫শ প্যাকেটের ব্যবস্থা করা হয়েছে। আজ এখান থেকে আশপাশের কাউন্সিলরদের মাধ্যমে সাড়ে তিন হাজারের বেশি প্যাকেট দেওয়া হচ্ছে সেসব ওয়ার্ডের দুস্থ ও গরিব মানুষদের জন্য।’
সংশ্লিষ্টরা জানান, প্রতিটি ঈদ উপহার প্যাকেটে রয়েছে তেল ১ লিটার, চিনিগুঁড়া চাল ২ কেজি, মিনিকেট চাল ৩ কেজি, আটা ২ কেজি, সেমাই ১ প্যাকেট এবং চিনি ১ কেজি।
SOURCE : কালের কণ্ঠরমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী
432 underprivileged women receive interest-free loans from Bashundhara Foundation
শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা গ্রুপের ৬ সহস্রাধিক কোরআন শরিফ বিতরণ
Bashundhara Group Distributes Over 6,000 Copies of the Holy Quran Among Students
খুলনায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ৬০ অসচ্ছল নারী
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines to 60 Underprivileged Women in Khulna
অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ২০ অসচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ