নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নে বসুন্ধরা গ্রুপ ও রংধনু গ্রুপের উদ্যোগে গতকাল তিন হাজার লোকের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়। ঈদুল ফিতরকে সামনে রেখে রংধনু গ্রুপের ত্রাণ টিমের মাধ্যমে প্রকৃত গরিব ও অসচ্ছল মানুষের হাতে ঈদসামগ্রী তুলে দেওয়া হয়। উল্লেখ্য, বসুন্ধরা গ্রুপ ও রংধনু গ্রুপের উদ্যোগে করোনাভাইরাস শুরু হওয়ার পর থেকে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় খাদ্য সহায়তা ও ঈদসামগ্রী বিতরণ করা হয়। গতকাল দিনব্যাপী দাউদপুর ইউনিয়নের দেবই কাজিরবাগ মাদ্রাসা মাঠে ৭ নম্বর ও ৯ নম্বর ওয়ার্ডের লোকদের মধ্যে এ ঈদসামগ্রী বিতরণ করা হয়। ঈদসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, বসুন্ধরা গ্রুপের পক্ষে রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিক, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার, কেন্দ্রীয় হকার্স লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন কমল প্রমুখ।
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী
432 underprivileged women receive interest-free loans from Bashundhara Foundation
শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা গ্রুপের ৬ সহস্রাধিক কোরআন শরিফ বিতরণ
Bashundhara Group Distributes Over 6,000 Copies of the Holy Quran Among Students
খুলনায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ৬০ অসচ্ছল নারী
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines to 60 Underprivileged Women in Khulna
অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ২০ অসচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines to 20 Underprivileged Women in Abhaynagar