সফররত চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল গতকাল শনিবার ঢাকায় বসুন্ধরা করোনা হাসপাতাল পরিদর্শন করেছে। কূটনৈতিক সূত্রগুলো জানায়, নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মহামারি মোকাবেলায় সহযোগিতা দিতে বাংলাদেশ সফররত চীনা দলটি গতকাল বৃষ্টির মধ্যেও তিনটি স্থান পরিদর্শন করে। প্রথমে সকালে দলটি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে যায়। সেখানে তারা কভিড-১৯ রোগী ব্যবস্থাপনা নিয়ে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করে। এরপর তারা বসুন্ধরা কভিড-১৯ হাসপাতালে বিদ্যমান সুবিধা সরেজমিনে পরিদর্শন করে। উল্লেখ্য, দেশের বৃহত্তম এই আইসোলেশন সেন্টারটি গত ১৭ মে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। করোনাভাইরাস মোকাবেলায় সরকারকে সহযোগিতার অংশ হিসেবে বসুন্ধরা গ্রুপ তার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরাকে (আইসিসিবি) অস্থায়ী হাসপাতাল নির্মাণের জন্য দিয়েছে। স্থাপনা বুঝে নিয়ে হাসপাতালে রূপ দেওয়ার কাজ করেছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। জানা গেছে, বসুন্ধরা করোনা হাসপাতাল পরিদর্শনের পর চীনা বিশেষজ্ঞ দলটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করে। সেখানে তারা বিমানবন্দরের কর্মী ও যাত্রীদের সংক্রমণ রোধে নেওয়া ব্যবস্থাগুলোর বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে। সফরকারী দলটি অর্থবহ দিন পার করায় স্বস্তি প্রকাশ করেছে। উল্লেখ্য বাংলাদেশ সরকারের আমন্ত্রণে চীনের ১০ সদস্যের ওই প্রতিনিধিদলটি ১৪ দিনের সফরে গত সোমবার ঢাকায় এসেছে।
নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী