স্বর্ণ ব্যবসা একটি সম্মানজনক ব্যবসা। এ ব্যবসার সঙ্গে যারা জড়িত, তাদের ঐক্যবদ্ধ হতে হবে। এ লক্ষ্য নিয়েই বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সারা দেশের স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করছে। বাজুসের দায়িত্ব নিয়েছেন দেশের শীর্ষ শিল্পপরিবার বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। এক দামে যাতে ক্রেতারা স্বর্ণ কিনতে পারে সে ব্যবস্থা করা হচ্ছে। বাজুসের সদস্য হলে সেই স্বর্ণ ব্যবসায়ীর সব দায়দায়িত্ব নেবে বাজুস। এ সংগঠনের সঙ্গে যারা থাকবেন অহেতুক সেসব স্বর্ণ ব্যবসায়ীকে হয়রানি করা যাবে না। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন ঝালকাঠি জেলা কমিটি আয়োজিত মতবিনিময়সভায় বক্তারা এসব কথা বলেন। রবিবার বিকেলে শহরের ফাতেমা কনভেনশন সেন্টারে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে আগামীতে জুয়েলারি শিল্প আরো সমৃদ্ধ হবে। ডিলারদের কাছ থেকে স্বর্ণের বার কিনে ব্যবসা করতে হবে স্বর্ণ ব্যবসায়ীদের। মেড ইন বাংলাদেশ লেখা স্বর্ণালংকার বিদেশে রপ্তানি করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাজুসের সাবেক সভাপতি ও স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়। তিনি বলেন, ঝালকাঠি শহরের ছোট-বড় যত সোনার দোকান আছে, তাদের মেম্বার করতে হবে। এভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে ব্যবসা পরিচালনা করতে হবে। তাহলে বাজুস কেন্দ্রীয় কমিটি তথা সায়েম সোবহান আনভীর ওই সকল ব্যবসায়ীদের সমস্ত দায়দায়িত্ব নেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। যারা বাজুসের সদস্য হবেন না, তাদের কাছ থেকে ক্রেতারা যেন স্বর্ণ না কেনেন এ আহ্বান জানাচ্ছি। স্বর্ণ ব্যবসায়ীদের অবশ্যই বাজুসের সদস্য পদ নিতে হবে। বাজুসের সঙ্গে থাকবেন, আপনাদের সঙ্গে থাকবেন সায়েম সোবহান আনভীর। সুতরাং আপনাদের ভালো-মন্দ সবকিছুই তখন কেন্দ্রীয় কমিটি দেখবে। তিনি আরো বলেন, স্বর্ণ ব্যবসায় সুদিন ফিরিয়ে আনতে ব্যবসায়ীদের অনুরোধেই দেশের শীর্ষ শিল্পপরিবার বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বাজুসের দায়িত্ব নিয়েছেন। ঠিকানাবিহীন বাজুসকে সারাদেশে ছড়িয়ে দিয়েছেন। বসুন্ধরার মধ্যে একটি দৃষ্টিনন্দন অফিস দিয়েছেন। আমরা এ জন্য তাঁর কাছে কৃতজ্ঞ। ডা. দিলীপ কুমার রায় বলেন, দেশের স্বর্ণ ব্যবসায়ীদের দীর্ঘদিন ধরে একটি স্বর্ণ নীতিমালার দাবি ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময়োপযোগী স্বর্ণ নীতিমালা করেছেন। স্বর্ণশিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এ নীতিমালা অত্যন্ত সময়োপযোগী। আগামীতে ডিলারদের কাছ থেকে স্বর্ণের বার কিনে অলংকার বানাবেন ব্যবসায়ীরা। এতে সারাদেশে এক দরে স্বর্ণ বিক্রি হবে। আগামী দুই মাসের মধ্যে বিনা মূল্যে বাজুসের সদস্য হওয়া যাবে। ৩ মাসের মধ্যে জেলায় বাজুসের নতুন কমিটি গঠনের নির্দেশনা দেন তিনি। বাজুস ঝালকাঠি জেলা কমিটির সভাপতি পরান কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন 'ল' মেম্বরশিপের সহসম্পাদক ও ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং সহসম্পাদক ও সদস্যসচিব জয়নাল আবেদীন খোকন, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন 'ল' মেম্বরশিপের কার্যনির্বাহী সদস্য ও সদস্যসচিব মো. রিপনুল হাসান, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিংয়ের সদস্য পবিত্র চন্দ্র ঘোষ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাজুস ঝালকাঠি জেলা কমিটির সাধারণ সম্পাদক বাঁধন কর্মকার। পরে উন্মুক্ত আলোচনায় স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীরা তাদের নানা সমস্যা তুলে ধরেন এবং সেগুলো সমাধানের জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন। অনুষ্ঠানে বাজুস ঝালকাঠি জেলা কমিটির পক্ষ থেকে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সায়েম সোবহান আনভীরকে সম্মাননা ক্রেস্ট ও ঝালকাঠির ঐতিহ্য গামছা উপহার দেওয়া হয়। সভাপতি সায়েম সোবহান আনভীরের পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বিজনেস এডিটর রুহুল আমিন রাসেল। পরে অতিথিদের ক্রেস্ট ও গামছা উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ঝালকাঠি জেলা সদর এবং অন্য তিন উপজেলার প্রায় দেড় শ জন স্বর্ণ ব্যবসায়ী এ মতবিনিময়সভায় অংশ নেন। Source : কালের কণ্ঠ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী
432 underprivileged women receive interest-free loans from Bashundhara Foundation
শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা গ্রুপের ৬ সহস্রাধিক কোরআন শরিফ বিতরণ
Bashundhara Group Distributes Over 6,000 Copies of the Holy Quran Among Students
খুলনায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ৬০ অসচ্ছল নারী
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines to 60 Underprivileged Women in Khulna
অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ২০ অসচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines to 20 Underprivileged Women in Abhaynagar